• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

সুনামগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে গিয়ে আখ ক্ষেতে ধর্ষণ চেষ্টা!

| নিউজ রুম এডিটর ১:১৫ পূর্বাহ্ণ | ০৫/০৪/২০২৫ সারাদেশ, সিলেট

সিলেট : সুনামগঞ্জের তাহিরপুরের এক প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে গিয়ে আখ ক্ষেতে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে!

ভিকটিম কিশোরীর (১৬) বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিকটিমের মা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযুক্তর নাম, সুজন মিয়া (২২)। সে উপজেলার উওর বড়দল ইউনিয়নের অলিপুর(বাগগাঁও) গ্রামের শফিক মিয়ার ছেলে।

থানায় দেয়া ভিকটিমের মায়ের দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী গেল ১ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বাড়ির টিউবওয়েলে হাত মুখ ধোয়ার জন্য ঘর থেকে বের হলে প্রতিবেশী যুবক শফিক গলা চেপে ধরে তাকে গ্রামের পার্শ্ববর্তী আখ ক্ষেতে তুলে নিয়ে যায়।

আখ ক্ষেতে তুলে নেয়ার পর ওই কিশোরীর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে প্রথমে তার শ্লীলতাহানী ও পরবর্তীতে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা চালায় শফিক।

এদিকে ঘরে ফিরতে বিলম্ভ হওয়ায় কিশোরীর মা প্রতিবেশীদের নিয়ে মেয়ের খোঁজে বের হলে চিৎকার শুনে আখ ক্ষেতে পৌছলে শফিক পাড়া প্রতিবেশীদের দেখে কৌশলে পালিয়ে যায়।

এরপর ঘটনাটি পাড়া প্রতিবেশীসহ গ্রামের মুরুব্বীদের অবহিত করে ভিকটিমে মা থানায় লখিত অভিযোগ করেন।

শুক্রবার তাহিরপুর থানার তদন্তকারি অফিসার এসআই পংকজ দাশ বলেন, অভিযোগ পেয়ে আজ (শুক্রবার ) তদন্তে যাই ভিকটিমের গ্রামে, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।