• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

যাত্রীবাহী বিমানে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ২৯৪ যাত্রী

| নিউজ রুম এডিটর ৫:৪৫ অপরাহ্ণ | ২২/০৪/২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে ২৯৪ যাত্রী নিয়ে উড্ডয়নের সময় একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে টারম্যাকে (রানওয়ে) থাকা ডেল্টা এয়ারলাইনসের বিমানে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সংবাদমাধ্যমটি বলছে, আগুন লাগার সময় বিমানটিতে ২৮২ যাত্রীসহ ১০ জন কেবিন ক্রু এবং দুজন পাইলটও উপস্থিত ছিলেন। বিমানটি অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং জরুরি ইনফ্লেটেবল স্লাইড (বাতাস ভর্তি জরুরি সিড়ি) ব্যবহার করে দ্রুত নিচে নেমে আসছেন যাত্রীরা। টারম্যাকে উপস্থিত কর্মীরাও যাত্রীদের নিরাপদে বের হতে সহায়তা করছেন। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, সে বিষয়েও বিস্তারিত জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, ইঞ্জিনে আগুন দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীদের বের করে আনা হয় কেবিন থেকে। আমরা যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ এবং তাদের এমন অভিজ্ঞতার জন্য দুঃখিত। নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয়। যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছি। তবে যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ নিয়ে তদন্ত শুরু করেছে।