• আজ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

মোরেলগঞ্জে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড়ভাই আটক

| নিউজ রুম এডিটর ৪:২৭ অপরাহ্ণ | মে ১৮, ২০২৫ আইন ও আদালত

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সুনীল মাতাকে(৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় তার বড় ভাই নিখিল মাতাকে(৬০) আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে রামচন্দ্র্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৩ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে থানার ওসি মো. রাজীব আল রশিদ নিখিল মাতাকে আটক করেন। নিহত কৃষক সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে।

পারিবারিক দ্বন্দ্ব ও নীজ বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার বিকেলে সুনীল মাতার সাথে বাকবিতন্ডা হয় তার বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে নিলকান্ত মাতার সাথে। ঝগড়ার কয়েক ঘন্টা পরে রাত ৯টার দিকে সুনীল মাতাকে বাড়ীর সামনে বসেই কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় নিখিল ও তার ছেলে নিলকান্ত।

এ বিষয়ে থানার ওসি মো. রাজীব আল রশিদ বলেন, সুনীল মাতার প্রধান ঘাতক নিখিল মাতাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।