=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধায় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্ত্রী সাথে অভিমান করে কীটনাশক পানে ফজলে রহমান (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (১১ জুন) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মোস্তফার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল ফজলে রহমানের।একপর্যায়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এতে স্ত্রীর সাথে অভিমান করে নিজ ঘরে কীটনাশক পান করে আত্নহত্যা করেন ফজলে রহমান। পরিবারের লোকজন কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।