=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী কারারক্ষী কারাগারে গাঁজা দিতে গিয়ে আটক

| নিউজ রুম এডিটর ৩:৪৭ পূর্বাহ্ণ | ১৮/০৬/২০২৫ আইন ও আদালত

 

কে এম শাকীর নীলফামারী প্রতিনিধি : নীলফামারী কারাগারে বন্দিদের গাঁজা সরবরাহ করতে গিয়ে হাতেনাতে গাঁজাসহ সালমান শাহ নামের এক কারারক্ষি আটক হয়েছে কারাগারের মুল ফটোকে এবং দীর্ঘ আঠারো ঘন্টা পর পুলিশে সোপর্দ,যা রহস্যময়।

গত ১৬ জুন সোমবার রাত তিনটায় নীলফামারী জেলা কারাগারের কারারক্ষি (১৪৬৭৩) সালমান শাহ তার ডান পায়ের জুতার ভিতরে গাঁজা নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারের মূল ফটকে গেট পাহারাদার তার দেহ তল্লাশি করলে আশি গ্রাম গাঁজা উদ্ধার করে কারাগার কর্তৃপক্ষ। কারাগার সূত্র জানায়, বিভিন্ন মাদক মামলার আসামিদের গাজা পৌঁছে দেওয়ার জন্য এই কারারক্ষি গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টা করে।

এ বিষয়ে জেলার মোঃ ফারুক হোসেন বলেন, কারারক্ষির বিরুদ্ধে বিভাগীয় মামলা ও সাময়িক বরখাস্তসহ থানা পুলিশের হাতে মঙ্গলবার রাত ৯টায় সোপর্দ করা হয়েছে।

চারদিকে বিষয় টি নিয়ে কানাঘুষা চলছে, ধরা পড়লো রাত তিনটায় আর পুলিশের কাছে হস্তান্তর করলো রাত ৯ টায়, এই ১৮ ঘন্টা কারাগার কর্তৃপক্ষ কি করেছে তা জানায়নি।  অপর সুত্র মতে, ঐ কারারক্ষী গাঁজার ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে যা জেলার জানেন বলে নিশ্চিত করেন, এবং কোন মাদকাসক্ত কে গাঁজা সরবরাহ করতে ছিলো তা সুস্পষ্ট ভাবে বলেননি।

গ্রেফতার কৃত সালমান শাহ বলেন, আমি কেন কারাগারে ঢুকবো, আমার ডিউটি তো বাহিরে! এবং কারাগারের নাম প্রকাশে অনিচ্ছুক রক্ষি বলেন,ঘটনা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র মাদক মামলার আসামিদের সরবরাহের নাটকটি সাজিয়েছেন,কারণ বর্তমান সময়ে মাদক শব্দ ভয়ানক অপরাধ রুপে চলছে,তাই কারাগারের এই সকল অনৈতিক কর্মকান্ডের ওপর ধামাচাপা দেয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন কারা কর্তৃপক্ষ।তিনি আরও বলেন, বিভাগীয় তদন্ত হলে সঠিক বিষয়টি বেরিয়ে আসবে। এবিষয়ে

জেল সুপার রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, আমরা দীর্ঘদিন ধরে মাদক ধরার জন্য ফাঁদ পেতে আছি, তারই ধারাবাহিকতায় কারারক্ষী সালমান শাহ কে গাঁজা সহ হাতেনাতে আটক করি, সে দীর্ঘদিন ধরে কারাগারে থাকা মাদকের মামলার আসামিদের গাঁজা সরবরাহ করে আসছে।#সাথে ছবি আছে