• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসে আটক প্রেমিক

 

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে অবৈধভাবে ভারত সীমান্ত পাড়ি দিয়ে প্রেমিকার বাড়িতে আসা আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ জুন) রাতে ওই ভারতীয় নাগরিককে প্রেমিকার বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে ওইদিন সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় তার প্রেমিকার বাড়িতে আসেন ওই যুবক। আটক প্রেমিক আরিয়ান মির্জা ভারতের মুর্শিদাবাদের শহর বহরমপুর এলাকার রাজেস মির্জার ছেলে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক নারীর সঙ্গে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ানের। দীর্ঘ দুই বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। ওই প্রেমিকা বিয়ের আশ্বাস দিলে গতকাল রোববার সকালে ওই প্রেমিকার বাড়িতে আসেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানা পুলিশ।

আরিয়ান মির্জা বলেন, ‘দীর্ঘ দুই বছর থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে যেতে চাই।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, ‘ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’