=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে বেশি টাকা দিতে বললেন মাইকেল ভন

| নিউজ রুম এডিটর ৫:৪৩ অপরাহ্ণ | ২০/০৭/২০২৫ খেলাধুলা, লিড নিউজ

 

বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও নিউজিল্যান্ডকে বেশি টাকা দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

ইংলিশ তারকা বলেন, ‘বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর ভাগের টাকা আরও বেশি পাওয়া উচিত, যাতে তারা খেলোয়াড়দের আরও বেশি টাকা দিতে পারে। একটা ভালো অঙ্কের অর্থ পেলে এই খেলোয়াড়েরা জাতীয় দলের হয়ে আরও বেশি দিন খেলবে।’

২০২৩-২৪ অর্থ বছরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আয় করেছে প্রায় ১০ হাজার কোটি রুপি। এর বড় একটা অংশ এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও বড় অঙ্কের অর্থ পেয়েছে তারা।

আইসিসি থেকে এক বছরে ১ হাজার ৪২ কোটি রুপি পেয়েছে বিসিসিআই। যা তাদের মোট আয়ের ১০ দশমিক ৭০ শতাংশ। আইসিসি থেকে ভারতের সমান অর্থ পায় না আর কোনো দল।

বাংলাদেশ, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো ভারতের তুলনায় অনেক কম টাকা পায়। তাই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘যে জিনিসটা আমার বাজে লাগে, সেটা হচ্ছে ক্রিকেটের টাকা-পয়সা সঠিকভাবে ভাগ হয় না। আইসিসির অনেক টাকা আছে। আমরা যদি ক্রিকেটে দুই স্তরও চালু করি, সবচেয়ে ন্যায্য হচ্ছে ভাগাভাগিটা ঠিক করা। আমি বলছি না যে সবাই একদম সমানে সমান টাকা পাক।’