• আজ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

| নিউজ রুম এডিটর ৩:২৫ অপরাহ্ণ | জুলাই ২৪, ২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

 

রাশিয়ার পূর্বাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৫০ জনই নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের একটি বিমানটি সুদূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫০ জন যাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

অর্ধশতাধিক আরোহী নিয়ে রুশ বিমান নিখোঁজ, বহু হতাহতের শঙ্কা
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।

টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জন বলে জানিয়েছে।

সূত্র: তাস, দ্য ডেইলি সাবাহ