• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

| নিউজ রুম এডিটর ৯:০৬ পূর্বাহ্ণ | ১৪/০৯/২০২৫ আইন ও আদালত

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার আলিপুর থেকে সেনাবাহিনীর যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি অবৈধ ডাবল ব্যারেল গান (মেইড ইন ইউএসএ) উদ্ধার করেছে। অভিযানে অবৈধ অস্ত্রসহ ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজুর ‌ রহমান সবুজ (৩৯) কে আটক করা হয়।

১৩ই সেপ্টেম্বর (শনিবার) ভোরে ‌ গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আলিপুর গ্রামের মাহফুজুর ‌ রহমান সবুজের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন।

উদ্ধারকৃত অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করে তা সংশ্লিষ্ট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।”

অন্যদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এসব অপরাধ নির্মূলে জনগণকে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।