• আজ ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত |

অবৈধ দখলদারদের হাত থেকে জমি উদ্ধার করা হবে-জেলা প্রশাসক নায়িরুজ্জামান

| নিউজ রুম এডিটর ৬:৪৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০২৫ আইন ও আদালত, সারাদেশ

 

কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ সরকারী জমি দখলদারদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। যারা সরকারী জমি দখল করে রেখেছে তাদের কাছ থেকে জমি উদ্ধার করে বাফলার বিলের সৌন্দর্য বর্ধন করা হবে। বাফলার বিলকে মাছ ও পাখির অভয়াশ্রমে হিসাবে গড়ে তোলা হবে।

এলাকার রাস্তার উন্নয়ন করে বাফলাকে পার্কে রুপান্তরিত করা হবে। রংপুর চিকলী ওয়াটার পার্ক এখন শ্রেষ্ঠ দর্শনীয় স্থানে রূপ নিয়েছে। আর বাফলার বিলে কয়েক একর জমি আছে যেখানে সৌন্দর্য বর্ধন করা হলে বিভিন্ন এলকার মানুষ এখানে ভ্রমণ করত আসবে। বাহির থেকে মানুষ এই এলাকায় ভ্রমণ করতে আসলে এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

এই এলাকার মানুষের জীবন মান উন্নয়ন হবে। এই বাফলার বিলের সৌন্দর্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা করা দরকার। সোমবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাফলার বিলকে সৌন্দর্যবর্ধিত হিসাবে গড়ে তুলতে বাফলার বিল পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান। সোমবার উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার  সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত) এ বি এম সারোয়ার রাব্বি নীলফামারী সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রায়হান উদ্দীন প্রমূখ।

পরে বাফলার বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন এবং পাখির অভয়াশ্রম গড়ার লক্ষ্যে মাটির পাতিল বিতরণ করা হয়।