• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

ঢাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী আটক

| নিউজ রুম এডিটর ২:২১ অপরাহ্ণ | ২৫/০৯/২০২৫ আইন ও আদালত

প্রতিবেদক, কিশোর,: গতকাল  বুধবার দুপুরে তেজগাঁও, ফার্মগেট, বসুন্ধরা, কাওরান বাজার ও ইন্দিরা রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সাধারণ জনগণ, ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তেজগাঁও, কলাবাগান ও শেরেবাংলা নগর থানা পুলিশের পাশাপাশি বিভিন্ন ইউনিটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদরা আনুমানিক ২২০ জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

মিছিলকারীদের কাছ থেকে ব্যানার ও ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডিসি (ক্রাইম এন্ড অপস) নজরুল ইসলাম।

তিনি বলেন ঝটিকা মিছিল ও অপতৎপরতাকারীদের পেছনে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন হোটেল, ছাত্রাবাস ও ফ্লাটে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গোপনে লুকিয়ে থাকলে এলাকাবাসীকে নিকটস্থ থানা পুলিশকে জানানোর জন্য আহ্বান করেন পুলিশের এ কর্মকর্তা।

তথ্য দাতাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

যাচাই বাছাই শেষে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে