• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

শেরপুরে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৯:৫০ অপরাহ্ণ | ০৪/১০/২০২৫ ময়মনসিংহ, সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর:  শেরপুরে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ অক্টোবর শনিবার বিকেলে শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পিছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোতালেব পার্শ্ববর্তী গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মোতালেব বাড়ী থেকে বেরিয়ে আর বাড়ী ফিরে আসেননি। অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান না পেয়ে শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে শনিবার বিকেলে শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পেছনের ডোবায় একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর সেটি মোতালেবের বলে শনাক্ত করে তার পরিবারের লোকজন। এরপর স্বজন ও এলাকাবাসীর শোকের মাতম শুরু হয়।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাদন্তের পর মোতালেবের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওই ঘটনায় সদর থানায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।