• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মীর মিথুনের সদকায়ে জারিয়া

| Peoples News ৪:১৬ অপরাহ্ণ | ০৬/১২/২০২৫ বিএনপি, রাজনীতি

 

প্রতিবেদক, কিশোর ডি কস্তা : ঢাকার মিরপুর পল্লবীতে বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাদকায়ে জারিয়া সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মীর ইমরান হোসেন মিথুন।

শুক্রবার বাদ জুম্মা পল্লবীর এ ব্লকের বায়তুশ সালাম জামে মসজিদ সংলগ্ন এতিমখানা মাদ্রাসায় তাঁর পক্ষ থেকে ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়। মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষের হাতে ছাগল ও অনুদান হস্তান্তর করেন মীর ইমরান হোসেন মিথুন নিজেই। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সদকায়ে জারিয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে তাৎক্ষণিক দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জননেতা মীর ইমরান হোসেন মিথুন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র-সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা কামনা করা আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।”

সহানুভূতি, মানবিকতা ও জনগণের প্রতি দায়িত্ববোধের অতুলনীয় দৃষ্টান্ত রেখে তিনি মানুষের কাছে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।

এই সাদকায়ে জারিয়া কার্যক্রমকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী একটি মানবিক ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে স্বাগত জানান।