• আজ ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

| Peoples News ১০:৪৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৩, ২০২৬ রাজনীতি, সারাদেশ

সিলেট।।সিলেট বিভাগে বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকগণ ও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে প্রেরিত এক বার্তায় তিনি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এয়োদশ জাতীয় সংসস নির্বাচনে ‘হবিগঞ্জ—৩ (সদর—লাখাই—শায়েস্তাগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী আলহাজ্ব জি কে গউছ সিলেট বিভাগের বিভিন্ন শেণিপেশার নাগরিকগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটভুক্ত দলসমূহের নেতাকর্মীবৃন্দ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে পেরিত বার্তায় বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৫টি, সুনামগঞ্জ জেলার ৫টি,হবিগঞ্জের ৪টি, মৌলভীবাজার জেলার ৪টি সহ সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঐতিহাসিক ও ভূমিধ্বস বিজয়ে আমি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেটবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।

তিনি বলেন, এই বিজয় কেবল একটি রাজনৈতিক দলের নয়; এটি গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে সিলেটবাসীর সুস্পষ্ট রায়। আপনাদের সাহসী অংশগ্রহণ, ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।

তিনি আরো বলেন, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দল ও জোটভুক্ত দলসমূহের সকল ত্যাগী নেতাকর্মী, শহীদ ও নির্যাতিত সহযোদ্ধাদের, যাদের অবদান আমাদের সংগ্রামকে বেগবান করেছে। বিশেষ কৃতজ্ঞতা জানাই তরুণ সমাজ, প্রবাসী সিলেটবাসী, নারী নেত্রীবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ- যারা ঐক্যবদ্ধভাবে এই বিজয় নিশ্চিত করেছেন। বিএনপির চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমানের নেতৃত্ব আমাদের ঐক্যবদ্ধ করে জনগনের বিপুল সমর্থন আদায়ে সফল করেছে।

জি কে গউছ বলেন, আমরা বিশ্বাস করি, এই বিজয়ের মধ্য দিয়ে সিলেট বিভাগ উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে। সিলেট এর প্রতিটি জনপদে উন্নয়নের ছোয়া লাগবে। দীর্ঘ দিনের উন্নয়ন বঞ্চিত সিলেট এর প্রকৃত ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।

তিনি আহ্বাবান জানিয়ে বলেন আসুন, ঐক্য, শৃঙ্খলা, দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই ২০২৪ এর চেতনায় উজ্জীবিত হয়ে আমরা একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে এগিয়ে যাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।