• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব

| Peoples News ১০:৪০ অপরাহ্ণ | ২৪/০৪/২০২৬ আইন ও আদালত, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার আসামী সাদ্দাম হোসেন (২০) কে মানিকগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় মানিকগঞ্জের সদর থানাধীন জেটিআই ইন্টারন্যাশনাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আসামি সাদ্দাম হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনু মিয়ার ছেলে। হত্যা মামলায় সে ৪নং এজাহারনামীয় পলাতক আসামি।
র‍্যাব ও বাদীর এজাহার সূত্রে জানা গেছে, আসামী সাদ্দাম হোসেন ও জাজিয়ত আলী একই পাড়ার বাসিন্দা। জমিজমা নিয়ে দুই পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে চলতি বছরের ২২ মার্চ সন্ধ্যার দিকে আসামী সাদ্দাম হোসেনসহ তার সহযোগিরা জাজিয়ত আলীর বাড়িতে অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এসময় জাজিয়ত আলী মেঝেতে লুটিয়ে পরলে আসামীরা বাদীর পরিকবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়।

পরে গুরুতর আহত জাজিয়ত আলীকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে জাজিয়ত আলী চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মার্চ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় জাজিয়ত আলীর ছেলে ফরিদ মন্ডল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।

এ ঘটনায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ ও মানিকগঞ্জ র‍্যাব-৪ যৌথভাবে অভিযান পরিচালনা করে আসামী সাদ্দাম হোসেনকে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন জেটিআই ইন্টারন্যাশনাল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর‌্যন্ত আসামী সাদ্দাম হোসেনকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।#