• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

চালান, গন্তব্য ও সংশ্লিষ্টদের বক্তব্যে অসঙ্গতি

পুলিশ স্টিকার ও খাদ্য অধিদপ্তর, লাগানো ট্রাকে ২১ টন চাল পাচারের চেষ্টা, টঙ্গীতে আটক

| Peoples News ৯:২৫ অপরাহ্ণ | ২১/০৫/২০২৬ অপরাধ-দুর্নীতি, সারাদেশ

তেজগাঁও সিএসডি খাদ্য গুদাম থেকে চাল লোডের অভিযোগ

প্রতিবেদক, কিশোর ডি কস্তা, : রাজধানীর তেজগাঁও সিএসডি খাদ্য ৪১ নং গুদাম থেকে ২১ টন চাল পাচারের উদ্দেশ্যে ঢাকার বাইরে নেওয়ার সময় পুলিশ স্টিকার লাগানো “খাদ্য অধিদপ্তর” লেখা একটি ট্রাক আটক করা হয়েছে। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট ২২-৮০৪২ ট্রাক চালক এর নাম মো: হিরন। গাজীপুরের টঙ্গী এলাকায় গভীর রাতে সাংবাদিক অনুসন্ধানী টিমের তৎপরতায় ট্রাকটি শনাক্ত হওয়ার পর ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক টিম সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরেই সরকারি খাদ্য গুদাম থেকে চাল পাচার করে দেশের বিভিন্ন জেলায় সরিয়ে নেওয়া হচ্ছে— এমন তথ্য তাদের কাছে ছিল। এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক ২:৪০ মিনিটের সময় সোর্সের মাধ্যমে খবর পাওয়া যায়, তেজগাঁও সিএসডি খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ চাল লোড করে একটি ট্রাক ঢাকা ছাড়ছে।
পরে সাংবাদিক টিম ট্রাকটির পিছু নিয়ে টংগী গাজীপুরা বাস স্টেশন এলাকায় গতিরোধ করে বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক তাৎক্ষণিকভাবে সন্তোষজনক কোন কাগজপত্র দেখাতে পারেননি। ট্রাকটিতে পুলিশ স্টিকার লাগানো ছিল এবং গায়ে “খাদ্য অধিদপ্তর” লেখা ছিল।

ট্রাকে থাকা চালানের কাগজে “সিএসডি নৌ পুলিশ খিলক্ষেত” এবং টাঙ্গাইলের এলেংগার মেসার্স মালেক ভুইয়া অটো রাইস মিলের নাম উল্লেখ ছিল। তবে অনুসন্ধানে উঠে আসে ভিন্ন তথ্য। ট্রাক মালিক টংগী পশ্চিম থানায় এসে দাবি করেন, চাল গুলো রিফাইন করে নৌ পুলিশের জন্য দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ এর মাধ্যমে সরবরাহ করা হয় এবং সেগুলো রাজশাহীর গোদাগাড়ীর একটি রাইস মিলে নেওয়া হচ্ছিল। অথচ চালানের ঠিকানায় উল্লেখ ছিল টাঙ্গাইলের এলেংগা। এতে চালের প্রকৃত গন্তব্য ও সরবরাহ প্রক্রিয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন পক্ষের বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় সরকারি খাদ্যশস্য কালোবাজারি ও সংঘবদ্ধ খাদ্যপাচার সিন্ডিকেটের সম্পৃক্ততার অভিযোগ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।পরবর্তীতে সাংবাদিক টিম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। বর্তমানে ট্রাকে থাকা ৪২১ বস্তা চাল, ট্রাক চালক ও সহকারীকে থানা পুলিশের হেফাজতে নেয় । এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সচেতন মহল বলছে, সরকারি খাদ্য গুদামের চাল পুলিশ স্টিকার ব্যবহার করে ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

পি নিউজ