=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সাফল্য প্রায় শূন্য, ব্যর্থতার পরীক্ষায় ‘অটোপাস’: পাটোয়ারী

| নিউজ রুম এডিটর ১০:১১ পূর্বাহ্ণ | ১৯/০৭/২০২৬ রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীর উদ্দিন পাটোয়ারী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

 

তিনি দাবি করেছেন, গত পাঁচ মাসে সরকারের উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই; বরং ব্যর্থতার দিকেই এগিয়েছে সরকার।

 

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “গত পাঁচ মাসে সরকারের সাফল্যের খাতা প্রায় শূন্য। ব্যর্থতার পরীক্ষায় সরকার অটোপাস করে চলেছে।”

 

তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে সরকারের কার্যক্রম এবং নাসীর উদ্দিন পাটোয়ারীর বক্তব্য নিয়ে নিজ নিজ মতামত প্রকাশ করছেন।