• আজ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজীব শাহের কথিত মসজিদ উচ্ছেদ সোহরাওয়ার্দী উদ্যান থেকে

| নিউজ রুম এডিটর ৯:১৬ অপরাহ্ণ | ২৬/০৭/২০২৬ রাজনীতি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত রাজীব শাহের কথিত ‘ভাসমান মসজিদ’টি উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে এই স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদটি নিয়ে বিতর্ক ও আলোচনা বেড়ে যায়। এটি উদ্যানের মুক্তিযোদ্ধা জাদুঘর ও নাট্যশালার মাঝামাঝি স্থানে নির্মিত হয়েছিল। সেখানে ইট দিয়ে মেঝে তৈরি করে কার্পেট ও জায়নামাজ বিছানো ছিল। ওপরে ত্রিপল টানিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। অজুর জন্য পানির ট্যাংক এবং একটি অস্থায়ী ওয়াশরুমও স্থাপন করা হয়েছিল। অভিযান চলাকালীন সেখানে কিছু কোরআন শরীফ, রেহেল ও বাংলা অনুবাদ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে রাজীব শাহ এখানে অবস্থান করেন এবং কিছু সময় পরে ধান এবং ফুলগাছ লাগান। এরপর তিনি নিজ উদ্যোগে মসজিদ নির্মাণ করেন।