=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নম্বর নেতার হাতে এক নম্বর দেশ গড়া সম্ভব নয়: মুফতি ফয়জুল করীম

| নিউজ রুম এডিটর ৬:৫০ পূর্বাহ্ণ | ১৭/০৮/২০২৬ অন্যান্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, দুই নম্বর নেতার হাতে কখনো এক নম্বর দেশ গড়া সম্ভব নয়। দুই নম্বর জমিতে যেমন এক নম্বর ফসল হয় না, তেমনি দুই নম্বর ওস্তাদের কাছেও এক নম্বর ছাত্র তৈরি হতে পারে না।

রোববার (১৬ আগস্ট) কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, বাংলাদেশের মাটিতে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় ইসলামী আন্দোলন। কোনো আমেরিকা বা ভারতের রক্তচক্ষুকে ইসলামী আন্দোলন ভয় পায় না।

দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যে ব্যক্তি নিজে দুর্নীতিবাজ, তিনি কখনো দুর্নীতি বন্ধ করতে পারেন না। আমাদের মূল নেতারা দুর্নীতিগ্রস্ত এবং দলের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। শুধু শাসক পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি ও চুরি বন্ধ হয় না। সরিষার মধ্যেই ভূত থাকলে সেই সরিষা দিয়ে ভূত ছাড়ানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।