• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন সব আরোহী

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিধ্বস্ত একটি বিমানের সব আরোহী সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন। বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যাওয়ার আগেই তারা নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন। খবর সিএনএনের।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বোস্টনগামী দুই ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বিমানটিতে তিনজন ক্রুসহ মোট ২১ জন আরোহী ছিলেন।

টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিমানটি বোস্টনের উদ্দেশে রওনা দেয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানে গাছপালা ও ঝোপঝাড় ছিল বলে জানা গেছে। বিমানের দুজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে সিএনএন জানিয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

চাটার্ড ওই বিমানের মালিক জেমস অ্যালান কেন্ট নামে এক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

পিএন/জেটএস