• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৫:২৩ অপরাহ্ণ | ১১/১১/২০২১ কুড়িগ্রাম

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুুুড়িগ্রাম সদর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মোঃ রেজাউল করিম রেজা’র নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুুধবার (১০নভেম্বর) রাতে হলোখানা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোক্তারের হাটের খোলা মাঠে চরসুভারকুুুটির এলাকাবাসীর উদ্যোগে মোঃ রেদওনুল ইসলাম জুয়েল এর সার্বিক সহযোগিতায় এ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুুুড়িগ্রাম-২ আসন এর এমপি পুত্র আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান পাভেল, কুড়িগ্রাম ডায়াবেটিস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও হলোখানা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম রেজা, সোনালী নীড় এর পরিচালক এম.এ নাসির, হলোখানা ইউপির জাতীয় পার্টির আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, হলোখানা ইউপির জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ সামছুল হক, মোঃ রফিকুল ইসলামসহ সর্বস্তরের শ্রদ্ধেয় সম্মানিত মুরুব্বী, যুবকবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ এ সময় উপস্থিত ছিলেন।