• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

সিরিজ হারের পর যা বললেন মাহমুদুল্লাহ

| নিউজ রুম এডিটর ৭:১৬ অপরাহ্ণ | ২০/১১/২০২১ ক্রিকেট, খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ হাত ছাড়া হলো মাহমুদুল্লাহ রিয়াদদের। এতে এক ম্যাচ হাতে রেখে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় করলো পাকিস্তান।

ঘরের মাঠ পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ হারে চলতি বছর প্রথম টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ।

শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১০৯ রানের টার্গেটে ৮ উইকেট ও ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

টানা দুই হারের ব্যাখ্যায় ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, আমাদের ইনিংসের শুরুটা ভালো হয়নি। কিন্তু শান্ত ও আফিফ ভালো ব্যাটিং করেছে। আমি এবং শান্ত একটা পার্টনারশিপ করার চেষ্টা করছিলাম কিন্তু শেষ কয়েক ওভারে পুঁজি করতে পারিনি।

তিনি আরও বলেন, আমার মনে হয় আমাদের মত দলের একটা সেট ব্যাটার দরকার ১৫তম ওভার পর্যন্ত, আমরা সেটা করতে পারিনি।

সবাই ভালো ব্যাটিং, ফিল্ডিং, ক্যাচ নেওয়াও অনেক চেষ্টা করছে। কিন্তু সুযোগগুলো মিস হয়ে যাচ্ছে। আমি মনে করি, গত পাঁচ-ছয় মাস, আমাদের বোলিং ইউনিট অসামান্য অবদান রাখছে। ব্যাটিং ইউনিটিতে আমাদের আরো ভালো করতে হবে।