• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সরে দাঁড়ালেন ফুয়াদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বুলবুল ও ফাহিম

গত ১ অক্টোবর ছিল বিসিবি নির্বাচনের জন্য নেওয়া মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিন। সময় পেরিয়ে গেলেও আজ প্রার্থীতা প্রত্যাহার করেছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।

ফুয়াদ প্রার্থীতা প্রত্যাহার করেছেন ‘রাতের ভোট’ এর কথা উল্লেখ করে। আজ বিসিবি প্রাঙ্গণে নির্বাচন প্রত্যাহারের কথা জানিয়ে তিনি বলেন, ‘রাতের ভোটে তবুও ওরা ব্যালট বাক্স ভরেছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা রাতের ব্যালট বাক্স ভরাকেও হার মানিয়েছে।’

বিসিবির নির্বাচন প্রক্রিয়াকে অস্বচ্ছ উল্লেখ করে ফুয়াদ যোগ করেন, ‘আমি আজকে এই অস্বচ্ছ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। তবে ক্রিকেট থেকে নয়, স্পোর্টস থেকে নয়। আমি একজন ক্রীড়া সংগঠন, আমি আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক। গর্ব করে বলতে পারি দুঃসময়ে ক্রীড়াঙ্গনের পাশে থেকেছি, আছি, ভবিষ্যতে থাকব। এটা আমার নেশা, এটা আমার ধ্যানজ্ঞান।’

ফুয়াদ ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের হেড নাজমুল আবেদীন ফাহিম। ফুয়াদ প্রার্থীতা প্রত্যাহার করায় বুলবুল ও ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন। যদিও সময় পেরিয়ে যাওয়ার পর প্রার্থীতা প্রত্যাহার করায় ফুয়াদের ব্যালট আগামীকাল বিসিবি নির্বাচনে থাকবে।