• আজ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

চ্যালেঞ্জের কথা জানালেন লিটন

| নিউজ রুম এডিটর ৮:৩৯ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০২৫ ক্রিকেট, খেলাধুলা

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ফেভারিট বাংলাদেশই। একে তো স্বাগতিক, তার ওপর পরিসংখ্যানও কথা বলছে বাংলাদেশের হয়ে। এশিয়া কাপের আগে অবশ্য এই সিরিজটি যতটা না জেতার, তারচেয়ে বেশি প্রস্তুতির। সিলেটে ১০ দিন ধরে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লিটন দাস-রিশাদ হোসেনরা।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডাচরা অনুশীলন করলেও বাংলাদেশ পারেনি। তবে, বাংলাদেশ অধিনায়ক লিটন আসেন সংবাদ সম্মেলনে। সেখানে কথা বলেন সিরিজ নিয়ে। প্রতিপক্ষকে সমীহ করে বাংলাদেশ অধিনায়ক জানান, যে কোনো কিছুই হতে পারে ম্যাচে।

লিটন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ছোট দল নেই। আমরা সবসময় জেতার জন্য খেলি। অতীতে যত ম্যাচ খেলেছি বা ভবিষ্যতে যতগুলো ম্যাচ খেলব, সব জেতার জন্যই। হয়তো নেদারল্যান্ডস এই কন্ডিশনে খুব একটা খেলে না, কিন্তু যদি ভালো উইকেটে খেলা হয়, তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। তাই চ্যালেঞ্জ থাকবেই।’

অনুশীলনে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসও। বাংলাদেশে সিরিজ জিততে এসেছেন বলে জানান তিনি। ভালো ক্রিকেট খেললে সিরিজ জেতা সম্ভব বলে তার বিশ্বাস।

এডওয়ার্ডস বলেন, ‘আমি অবশ্যই সিরিজ জয়ের ব্যাপারটা বিশ্বাস করি। আমরা সিরিজ জেতার জন্যই খেলি। আশা করি, ভালো ‍ক্রিকেট খেলতে পারব। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের সামনে সুযোগ তৈরি হবে।’