• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

আত্মঘাতির রাজনীতি বন্ধ করুন : মোমিন মেহেদী

| নিউজ রুম এডিটর ৬:৩১ অপরাহ্ণ | ১১/০১/২০২২ গণমাধ্যম

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী দুটি তথাকথিত বড় দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, আত্মঘাতির রাজনীতি বন্ধ করুন, তা না হলে নিজেরাই নিজেদের হাতে ধ্বংস হবেন। নতুনধারা বাংলাদেশ এনডিবি বগুড়া জেলা কমিটি অনুমোদনকল্পে ১১ জানুয়ারি তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

বগুড়া জেলা কমিটির সমন্বয়ক কামাল আহমেদ দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ওয়াজেদ রানা প্রমুখ। বক্তারা এসময় বলেন, নতুন কমিটি অনুমোদন দেয়ার আগে বগুড়া জেলার আগ্রহী সাধারণ জনগনকে আরো বেশি সমৃক্ত করে নিতে হবে। যাতে করে সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা যায় নতুনধারার রাজনীতির সাথে।

উল্লেখ্য, সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতা’র মূল নীতিতে বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করা হয়।