=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ মামলা

| নিউজ রুম এডিটর ৪:৪১ অপরাহ্ণ | ১৩/০১/২০২২ মুন্সীগঞ্জ

মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাঠ ব্যবসায়ী ও হেলমেট এবং কাগজপত্র বিহীন মোটরসাইকেল চালকদের আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে শ্রীনগর চকবাজার এলাকায় এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। মোট ১৪টি মামলায় সর্বমোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ বলেন, স্থানীয় সরকার ইউপি আইন-২০০৯’র ৮৯ (২) ধারায় ৬টি মামলায় ৭ হাজার টাকা ও মটরযান আইন-২০১৮’র ৪/১ ধারায় ৮টি মামলায় সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, এর আগে সকল কাঠ ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার এসআই আব্দুল করিম, অন্যান্য পুলিশ ও আনসার সদস্যগণ।