• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ভূরুঙ্গামারীতে পাথরডুবি ইউপি চেয়ারম্যান মিঠু দুর্নীতির মামলায় গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ১০:০২ অপরাহ্ণ | ২৫/০১/২০২২ কুড়িগ্রাম, সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে তার বাসভবণ থেকে তাকে দুর্নীতি মামলায় আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন জানান, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদুক) এর একটি মামলায় পাথরডুবি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়েছিল। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।