=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুন্দরবনে শিকার করা’ পাঁচটি হরিণের চামড়াসহ যুবক আটক

| নিউজ রুম এডিটর ৫:২২ অপরাহ্ণ | ২৬/০১/২০২২ বাগেরহাট, সারাদেশ

বাগেরহাট প্রতিনিধি :‘সুন্দরবনে শিকার করা’ পাঁচটি হরিণের চামড়াসহ এক যুবককে বাগেরহাটের মোংলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাব।
র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মোংলা উপজেলার বিদ্যারবাহন এলাকা থেকে মো. আল আমিন নামের ২৪ বছর বয়সী ওই যুবককে হরিণের চামড়াসহ গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তার আল আমিন খুলনার দাকোপ উপজেলার উত্তর বানিশান্তা গ্রামের মো. ফারুক শরীফের ছেলে।র‌্যাব কর্মকর্তা মাহফুজ সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ র‍্যাব-৬ এর একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অবস্থান নেয়। “মো. আল আমিন ওই এলাকায় পৌঁছলে তার ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচটি হরিণের চামড়া পাওয়া যায়।”

মাহফুজ আরোবলেন, “গ্রেপ্তার আল আমিন পাচারকারী দলের সক্রিয় সদস্য। সে চামড়াগুলো বিক্রির উদ্দেশ্যে মোংলা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিল।”বেশ কয়েকদিন আগে সুন্দরবন থেকে হরিণগুলো শিকার করা হয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা মাহফুজ বলেন, “হরিণগুলো সুন্দরবনের কোন এলাকায় শিকার করা হয়েছে, চামড়াগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই চক্রে আর কারা জড়িত, এসব বিষয়ে জানতে আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”