• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ঠাকুরগাঁওয়ে পাউবোর গাছ কেটে নিলেন আওয়ামী লীগ নেতা

| নিউজ রুম এডিটর ৫:৪৫ অপরাহ্ণ | ২৯/০১/২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: নিয়মনীতির তোয়াক্কা না করে ও বন বিভাগের মূল্য নির্ধারণ ছাড়াই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাছ কেটে সাবাড় করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ফরিদপুর ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম ও তার সহযোগীরা। তবে এবিষয়ে কিছুই জানেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বাদিয়া মার্কেট থেকে স্বপ্না মার্কেট পর্যন্ত গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রায় এক হাজারের অধিক গাছ কেটে ফেলেন অভিযুক্ত ব্যক্তিরা।

এলাকাবাসী জানান, একটি মহলের ইশারায় পাউবোর এক হাজারের বেশি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে গেছেন ইব্রাহীম ও তার সহযোগীরা। যার বাজার মূল্য কোটি টাকার বেশি। এভাবে রাতারাতি গাছ কেটে সাবাড় করে দেওয়ায় অবাক হয়েছেন তারা। তারা আরো বলেন, যেখানে সরকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করছে, কিন্তু কিছু মানুষ গাছ কেটে সাবার করে দিল। বিষয়টি দেখারও কেউ নেই, বলারও কেউ নেই।

তবে গাছগুলো কাটার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি দাবি করেন, ওই গাছগুলো তারাই লাগিয়েছিল। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, আমি গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। কারা গাছগুলো কাটিয়েছে, তাদের বিষয়ে তারা কাজ করছে।

উপজেলা বন কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, আমার জানা মতে এব্যাপারে ‍বন বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের মূল্য নির্ধারণ করা হয়নি।

এ ব্যাপারে ঠাকুরগাঁওপানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, আমাদের না জানিয়ে বিনা অনুমতিতে গাছ কাটা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।