• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

১৪ নারী কয়েদিকে মুক্তি দিল তালেবান

| নিউজ রুম এডিটর ৭:০০ অপরাহ্ণ | ০৪/০২/২০২২ আন্তর্জাতিক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি কারাগার থেকে ১৪ নারী কয়েদিকে মুক্তি দিয়েছে তালেবান। কারাগারের কর্মকর্তাদের বরাত দিয়ে আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা খামা প্রেস এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সরকারি প্রতিনিধিদের গঠিত একটি কমিটির মূল্যায়নের ভিত্তিতে ওই নারী বন্দিদের মুক্তি দেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মূল্যায়নের ভিত্তিতে ১৪ নারী কয়েদিকে ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়।

তালেবানের অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের কাউন্টার নার্কোটিক কমিটির প্রতিনিধি মৌলাই আব্দুল হক জানান, যে আফগানিস্তানের সব কারাগারেই নারী কয়েদিদের মুক্তির বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে।

আব্দুল হক আরও বলেন, বেআইনি এবং শরিয়া আইনের পরিপন্থী এবং সামাজিক শৃঙ্খলা নষ্ট করে এমন কর্মকাণ্ড না করার প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিপ্রাপ্ত বন্দিরা।

এর আগেও অপরাধের মাত্রা কম কিংবা কোনো অপরাধ না করেই বন্দি ছিলেন এমন বেশ কয়েকজন পুরুষ বন্দিদের মুক্তি দিয়েছিল তালেবান।