• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

রৌমারী সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ যুবকের মৃত্যু

| নিউজ রুম এডিটর ৮:৫৫ অপরাহ্ণ | ১৩/০২/২০২২ কুড়িগ্রাম, সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম (২৪) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছেন। রবিবার (১২ফেব্রুয়ারি) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পুর্ব কাউয়ারচর সীমান্তের আন্তজাতিক সীমানা পিলার ১০৫৭-৩এস-টির কাছে এ ঘটনাটি ঘটে। বিএসএফের সদস্যরা ফরিদুলের লাশ নিয়ে গেছে । সেই লাশ ফিরে পাইবার দাবি করছেন পরিবাররা। ফরিদুল ইসলাম রৌমারী উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে ফরিদুল ইসলামসহ ২৫-৩০জনের একটি চোরাকারবারি দল গরু পাচারের জন্য পুর্বকাউয়ারচর সীমান্তের সীমানা পিলার ১০৫৭-৩ এস-টির কাছে যান।

এসময় ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে ফরিদুলের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা কমান্ডার সুবেদার আলি আনছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সাথে কথা চলছে। তবে কখন লাশ হস্তান্তর করবেন, তা এখন পর্যন্ত জানায়নি বিএসএফ।