• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

হারের জন্য যে বিষয়টিকে দুষলেন মাহমুদউল্লাহ রিয়াদ

আফগানিস্তানেরর বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারায় এখন আফগানদের বিপক্ষে শিরোপা ভাগাভাগি করতে হলো টাইগারদের।

ম্যাচটিতে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান করতে সমর্থ হয়। জবাবে আফগানরা ১৭.৪ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়।

ম্যাচটিতে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। তাছাড়া বড় কোনো জুটিও গড়তে পারেননি কেউ। আর আফগানদের বিপক্ষে এ ম্যাচে হারার জন্য বড় জুটি না গড়তে পারার বিষয়টিকেই দায়ী করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষে এ ব্যাপারে মাহমুদউল্লাহ বলেন, ব্যাট করার জন্য এটি ভালো একটি উইকেট ছিল। কিন্তু আমরা প্রয়োজনীয় জুটি গড়তে পারিনি। যেভাবে ম্যাচটি হলো এতে অত্যন্ত হতাশ। আমরা শুরুতে জুটি গড়তে পারিনি।

মাহমুদউল্লাহ আরও বলেন, সামনে এগিয়ে যেতে হলে আমাদের এ বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আমি ও মুশফিক মিলে জুটি গড়ার চেষ্টা করছিলাম। তাদের বোলারদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম।

মাহমুউল্লাহ আরও বলেন, আমাদের ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে। এটার ওপর আমাদের কাজ করতে হবে। সামনে আমাদের কিছু টেস্ট ও ওয়ানডে ম্যাচ আছে। পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে খেলার আগে এগুলোর ওপর নজর দিতে চাই।