• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

পা কেটে মাশরাফীর পায়ে ২৭ সেলাই

পা কেটে হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার (৭ মে) নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে পা কেটে যায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়কের।

মাশরাফীর স্বজনদের বরাতে সময় সংবাদ নিশ্চিত হয়েছে, কাচের টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে মাশরাফীর পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে কেটে যায় তার পা।

এ দুর্ঘটনার পর মাশরাফীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বলে জানানো হয়েছে। সেখানে মাশরাফীর পায়ে ২৭টি সেলাইও করা হয়েছে। জানা গেছে, হাসপাতালটির জরুরী বিভাগে ঘণ্টা দুয়েক পর্যবেক্ষণে থাকার পর বাসায় ফিরবেন তিনি।

জাতীয় দলে না থাকলেও ক্রিকেটটা এখনো চালিয়ে যাচ্ছেন মাশরাফী। কদিন আগেই শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও তার সরব উপস্থিত ছিল। ডিপিএলে খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তার অধীনে দলের পারফরম্যান্সও ছিল সমীহ জাগানিয়া।

১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জ এবার রানার্স-আপ হয়। এছাড়া প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।