• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সিরাজদিখানে বাল্য বিবাহ, ইভটিজিং অপসংস্কৃতি রোধে ঈমামদের সাথে মতবিনিময় সভা!

| নিউজ রুম এডিটর ৯:১৮ অপরাহ্ণ | ৩০/০৫/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মোহাম্মদ রোমান হাওলাদারঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাল্য বিবাহ, ইভটিজিং মাদক ও সমাজে চলমান অপসংস্কৃতি রোধে মসজিদের ঈমামদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম সাইফুল ইসলাম মিন্টুর আয়োজনে ও সভাপতিত্বে গতকাল সোমবার বেলা ১১ টায় পরিষদের হলরুমে ইউনিয়নের ১৯টি মসজিদের ঈমামদের নিয়ে মতবিনিময় সভা করা হয়।

এসময় ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে বাল্য বিবাহ, ইভটিজিং বর্তমান সমাজে চলমান অপসংস্কৃতি রোধে ঈমামদের শুক্রবার জুমার নামাজের খুৎবার পূর্বে মসজিদে আগত মুসল্লীদের সাথে আলোচনা রাখার বিশেষ তাগিদ ও আহবান করা হয়। এছাড়া মাদক থেকে যুবসমাজকে বের করে এনে সুস্থ্য ও সুন্দর জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি তাদেরকে মসজিদ মুখী করাসহ সামাজিক নানাবিধ সমস্যা সমস্যা সমাধানের লক্ষে সভায় আলোকপাত করা হয়।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের জামাল উদ্দীন, কোলা ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সালমা বেগম, ৭,৮ ও নং৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সীমা বেগমসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।