• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

টেস্ট অধিনায়কত্ব ফিরে পেলেন সাকিব

শ্রীলংকার বিপক্ষে সিরিজ হার ও নিজের ব্যাটিং ব্যর্থতার জন্য তোপের মুখে পড়েন মুমিনুল হক। সমালোচনার ঝড়ের মুখেই মঙ্গলবার টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেন।

এর পর থেকেই প্রশ্ন ওঠে সাকিব আল হাসান কী আবারও টেস্ট দলের নেতৃত্ব ফিরে পাচ্ছেন নাকি নতুন কাউকে দেখা যাবে লাল বলের ক্রিকেটের নেতৃত্বে?

উত্তর জানা গেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় সিদ্ধান্ত হয়েছে – টেস্ট অধিনায়কত্ব ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। আর সহ অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।

মুমিনুলের নেতৃত্ব ছাড়ার পর বিসিবির চাওয়া ছিল, সাকিব যেন টেস্টে নিয়মিত হয় দলের দায়িত্ব নেন। কারণ মুশফিকুর রহিম ও তামিম ইকবাল আলোচনায় থাকলেও তারা এই মুহূর্তে টেস্ট দলের দায়িত্ব নিতে রাজি নন। সাকিবও এবার অধিনায়ক হতে ইচ্ছুক শোনা যাচ্ছিল।

বিসিবি মনে করছে, সাকিব দায়িত্ব নিলে দল অনেক দূর এগিয়ে যাবে। সেক্ষেত্রে অন্তত তিন বছর টানা খেলার নিশ্চয়তা দিতে হবে তাকে।

অবশেষে মঙ্গলবার মিরপুরের বিসিবির অফিসে ১২টা ৪০ মিনিটে এক বৈঠকে সাকিবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেন বোর্ড পরিচালকরা।

বোর্ড সভাতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ পরিচালক জালাল ইউনুস, তানভীর আহমেদ টিটু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজনসহ বেশ কয়েকজন।