• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির পরীক্ষার্থী নিহত

| নিউজ রুম এডিটর ৭:৪২ অপরাহ্ণ | ১০/০৬/২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের মাষ্টার মোড় নামক এলাকায় বৃহস্পতিবার দূপুরে রঘুনাথ পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রফিকুল ইসলামের পুত্র মিলন ইসলাম নিহত হন।

সে সময় এখবর এলাকায় ছড়িয়ে পড়লে ৯ জুন বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাষ্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পীরগঞ্জ-রাণীশংকৈল প্রধান সড়ক অবরোধ করে রাখেন।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

জানা যায়,নিহত দশম শ্রেণীর ছাত্র পীরগঞ্জ পৌর শহরের জগথা মাস্টার পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।ঐ এলাকার স্থানীয়রা জানান,পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর স্কুল ছাত্র মিলন ইসলাম বিদ্যালয়ে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে পৌর শহরের মাষ্টার মোড় এলাকায় চালকের গাফিলতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চাপা পড়লে মিলন ইসলাম নিহত হয়।নিহত মিলন ইসলামের বিকালে জানাজা শেষে দাফন করা হয়।