• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

কুলিয়ারচরের এক আলোকিত পরিবারের গল্প

| নিউজ রুম এডিটর ১০:২৮ পূর্বাহ্ণ | ০৫/১১/২০২২ লাইফ স্টাইল

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন : বলছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর খান বাড়ির এক আলোকিত পরিবারের গল্প।

গল্পের প্রধান হলেন প্রয়াত মোঃ দেওয়ান আলী খান। তিনি সরকারি চাকুরিজীবী ছিলেন। চাকুরি করতেন বিএডিসিতে। সরকারি চাকুরির পাশাপাশি পরিবারের একজন দায়িত্বশীল অভিভাবক ও সফল বাবা ছিলেন তিনি।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, সফল এই বাবার জীবনে কোনো অপূর্ণতা নেই। তার সাত সন্তান। তাদের মধ্যে তিন ছেলে, চার মেয়ে। সকলকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করিয়েছেন। তারা সবাই এখন সরকারি চাকুরিজীবী। তারা এখন দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
তাদের মধ্যে মোছাঃ আসমা খানম হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়-এ, মোঃ পাবেল খান জুয়েল এলজিইডি-এ, নাজমুন নাহার ইতি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়-এ, মোঃ বিপুল খান আয়কর বিভাগ-এ, মোঃ আলভাব খান আয়কর বিভাগ-এ, নাছরিন খানম ইথেন প্রতিরক্ষা মন্ত্রণালয়-এ ও উম্মে হাবিবা নুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয-এ প্রধান শিক্ষক।

শুধু তার পরিবারের সন্তানরাই সরকারি চাকুরিজীবী নয়, পুত্র বধুরাও সরকারি চাকুরি করেন। অর্থাৎ প্রয়াত দেওয়ান আলী খানের পরিবারের সকলেই সরকারি চাকুরিজীবী।

গল্পের প্রধান সফল পিতা প্রয়াত মোঃ দেওয়ান আলী খান ২০১৬ সালের ১৭ নভেম্বর ফরিদপুর গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে তিনি তার সফলতা দেখে যেতে না পারলেও নিজের হাতে সাজানো ঘর এবং সংসার এখন ফরিদপুর ইউনিয়নের মধ্যে একটি আলোকিত পরিবার।

আলোকিত পরিবারের সন্তান আয়কর বিভাগে কর্মরত মোঃ বিপুল খান তার প্রয়াত পিতা মোঃ দেওয়ান আলী খানের জন্য দেশ-বিদেশে অবস্থান সকলের দোয়া চেয়েছেন।