• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

মেসির খেলা দেখে হাততালি রোনালদিনহোর

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া-আর্জেন্টিনার খেলা দেখতে মাঠে গিয়েছিলেন ব্রাজিলের ৫ তারকা ফুটবলার। নিজের টুইটার অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করেছেন রোনালদিনহো। এতে তার সঙ্গে ব্রাজিলের রবার্তো কার্লোস, কাফু, রোনালদো, দিদাকেও দেখা যায়। খবর মার্কার।

মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। পেনাল্টিতে প্রথম গোল দেন মেসি। আর দ্বিতীয় গোল জুলিয়ান আলভারেজকে এসিস্ট করেন মেসি। এ সময় উচ্ছ্বসিত হয়ে হাতে তালি দিতে দিতে দাঁড়িয়ে যান রোনালদিনহো।

এক সময় বার্সেলোনার হয়ে খেলতেন মেসি এবং রোনালদিনহো। মেসির জন্য রোনালদিনহোর এই ভালোবাসা ব্রাজিল-আর্জেন্টিনার ভৌগোলিক সীমানা অতিক্রম করেছে।

এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ খেলেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। তবুও কাপ ঘরে নিতে পারেননি। রোনালদিনহোর মতো অনেক তারকা ফুটবলার চান কাতার বিশ্বকাপে এবার কাপ জিতুক কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।