• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

বিএনপির কারণে বিদেশিরা ন্যক্কারজনক কথা বলছে: কামরুল ইসলাম

| নিউজ রুম এডিটর ৬:৪০ অপরাহ্ণ | জুলাই ১২, ২০২৩ বিএনপি, রাজনীতি

বিএনপির কারণে বিদেশিরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘বিএনপির কারণে বিদেশিরা ন্যক্কারজনক কথা বলছে। নির্বাচন কমিশনকে সরকার কোনোভাবে প্রভাবিত করবে না।’

কামরুল ইসলাম বলেন, ‘সংবিধান অনুসারেই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে। শেখ হাসিনাই পরবর্তী নির্বাচনের বিজয়ীদের হাতে ক্ষমতা তুলে দেবেন।’

আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে অপশক্তিকে বিতারিত করতে হবে।

আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বিজয়ী করতে এ সময় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

একই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির সমাবেশের উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা তৈরি করা। ২০১৪-১৮ নির্বাচনেও তারা এক দফা দিয়েছিল, লাভ হয় নাই। এবারের এক দফার আন্দোলনও বেলুনের মতো ফুটে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগও একদফা দেবে, সেটা সন্ত্রাসের বিরুদ্ধে। যারা মানুষ পুড়িয়ে মারে তাদের রাজনীতির কোনো অধিকার নেই।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।