• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

তারুণ্যের সমাবেশ, যানজটে আটকা অ্যাম্বুলেন্স

| নিউজ রুম এডিটর ৭:৪৩ অপরাহ্ণ | ২২/০৭/২০২৩ বিএনপি, রাজনীতি

বিএনপির তিন সংগঠনের আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়া তারুণ্যের সমাবেশ ঘিরে ব্যাপক যানজট তৈরি হয়েছে আশপাশের এলাকায়।

এ যানজটের ফলে সড়কে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বাস, সিএনজি ছাড়াও যানজটে আটকা পড়তে হয়েছে অ্যাম্বুলেন্সকে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলোকে আটকা থাকতে হয়েছে যানজটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে বাড্ডার দিকে যাওয়ার পথে মৎস্য ভবনের কাছে যানজটে আটকা পড়ে একটি অ্যাম্বুলেন্স।

অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ আজিজ ঢাকা পোস্টকে বলেন, রোগী নিয়ে ঢাকা মেডিকেল থেকে বাড্ডার একটি হাসপাতালে যাচ্ছি। কিন্তু যানজটের কারণে প্রায় ১ ঘণ্টা এক জায়গায় আটকা পড়ে আছি। কতক্ষণ এখানে থাকতে হবে তাও জানি না। কেউ কেউ অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা করে দিচ্ছে।