• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

‘সাকিব শতভাগ ফিট’

| নিউজ রুম এডিটর ৭:০৮ অপরাহ্ণ | ০২/১০/২০২৩ ক্রিকেট, খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও টস করতে নামেননি সাকিব আল হাসান। টসে স্বাভাবিকভাবেই সাকিবের ফিটনেসের প্রশ্নটি এসেছে। সেখানে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছেন, ‘সাকিব শতভাগ ফিট আছেন এবং (বিশ্বকাপে) প্রথম ম্যাচের জন্য প্রস্তুত আছেন।’

শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব এই বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেনের কাঁধে।

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের সঙ্গে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস করতে নেমেছেন নাজমুল। গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে তিনি ব্যাটিং নিয়েছেন।

টসে জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে নাজমুল বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। আগে ব্যাটিং করার সুযোগ পাওয়াটা ভালো। সর্বশেষ ম্যাচটা আমরা ভালো খেলেছি। মূল লড়াইয়ে নামার আগে এটা আমাদের নিজেদের প্রস্তুত করে নেওয়ার শেষ সুযোগ।’