=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে আগুনে পুড়লো ৫ বসতবাড়ি 

| নিউজ রুম এডিটর ৬:০১ অপরাহ্ণ | ২৩/১২/২০২৩ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম বেজগ্রাম এলাকার আজিজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকার আজিজুল, নেলভেলু সাজুমুদ্দিন, তার ছেলে মমিনুর এবং শাজাহানের বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পাঁচ পরিবারের সাতটি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. মনির হোসেন বলেন, খবর পেয়েই দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে স্থানীয়রা অনেক দেরিতে খবর দেওয়ায় সাতটি ঘর পুড়ে যায়।