=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম থানা ভাংচুর: চার দিনে ১৪ জনকে গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৫:১৩ অপরাহ্ণ | ০৭/০৭/২০২৫ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

রোববার (০৬ জুলাই) দিনব্যাপী পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে পাটগ্রাম ও হাতীবান্ধা দুই থানার দুই মামলায় গত চার দিনে ১৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন রেস্তোরাঁ শ্রমিক দলের সদস্য ও ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেন, পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক লাজু হোসেন, পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মিজানুর রহমান এবং সন্দেহভাজন আসামি জুলফিকার আলী।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, পাটগ্রাম থানায় পুলিশের করা মামলায় ২৭ জন নামীয় আসামির মধ্যে তিনজন এবং দুজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার পুলিশি পাহারায় তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।