• আজ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

বিএনপি ছেড়ে নৌকা নিয়ে বিজয়ী শাহজাহান ওমর

| নিউজ রুম এডিটর ১১:৫০ অপরাহ্ণ | ০৭/০১/২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে পদত্যাগ করা আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমর।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। গণনা শেষে এ তথ্য জানা গেছে।

৯০টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত ঝালকাঠি-১ আসনে নির্বাচনে লড়েছেন ৮ জন প্রার্থী। নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমর ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী ওমরের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির প্রার্থী আবু বকর সিদ্দিক গোলপ ফুল প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ৬২৪ ভোট।

উল্লেখ্য, ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঠালিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ০৮ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৮৬০ জন। নারী ভোটার ১ লাখ ৪ হাজার ১৪৫।