• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

লালমনিরহাটে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

| নিউজ রুম এডিটর ৯:০২ পূর্বাহ্ণ | ১৪/০১/২০২৪ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে স্বামীর লাঠির আঘাতে রত্না বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামীর আব্দুল লতিফ (৩৭)। তিনি উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
নিহত গৃহবধূ রত্না বেগম একই উপজেলার বৈরাতি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে ও আটক আব্দুল লতিফের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহ ও যৌতুকের জন্য রত্না বেগমকে মারধর করে তার স্বামী। এতে রত্না বেগম অসুস্থ হয়ে গেলে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। পরে রাত আনুমানিক ৪টার দিকে মারা যায় রত্না বেগম। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী আব্দুল লতিফকে আটক করা হয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ এবং যৌতুক দাবিতে স্বামীর আঘাতে মারা গেছে রত্না বেগম। খবর পেয়ে পুলিশ স্বামী আবদুল লতিফকে আটক করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।