• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

মাদক ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে ওসি ফারুকুল আলম

| নিউজ রুম এডিটর ১:৩৩ অপরাহ্ণ | ২৮/০৩/২০২৪ রাজনীতি

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : যারা মাদক ব্যবসা করে ও মাদক সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন কাফরুল থানার অফিসার ইনচার্জ ফারুকুল আলম । সেই সঙ্গে যারা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের প্রশ্রয় দেয় তাদেরও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

 

মাদক ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে ওসি ফারুকুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে কাফরুল থানা পুলিশ কঠোর অবস্থানে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছি আমরা। কাজেই যারা মাদকের সাথে জড়িত আছেন তারা সময় থাকতে ভাল হয়ে যান। তওবা করে ফিরে আসেন। ভালো হতে কিন্তু পয়সা লাগে না।

ফারুকুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই। কাফরুল থানা পুলিশ জনগণের পাশে আছে। যে কোন প্রয়োজনে বা যে কোন মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি।আমার এই মোবাইল নাম্বার চব্বিশ ঘন্টা আপনাদের জন্য খোলা রয়েছে। আপনারা যে কোন সময় আমাকে জানালে আমি ব্যবস্থা গ্রহণ করব। আর সামনে ঈদ। এই ঈদে অনেকে মলম পার্টির খপ্পরে পড়েন। তাই সবাই সচেতন থাকবেন।আর অফিসার ইনচার্জ ফারুকুল আলমকে সবসময় সহযোগিতা করেন দক্ষ ও চৌকস এস আই বাদশা।