• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মানবতার ফেরিওয়ালা ওসি ফারুকুল আলম

| নিউজ রুম এডিটর ৫:২১ অপরাহ্ণ | ২৩/০৫/২০২৪ আইন ও আদালত

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: ডিএমপি মিরপুর বিভাগের কাফরুল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম সম্পর্কে যতটাই জানা যায় ততটাই যেন মানবতার এক বিরল দৃষ্টান্ত লক্ষ্যনীয়। মানুষের বিপদে পাশে থেকে সর্বদা সাহায্য সহোযোগিতার করার মাধ্যমে এক মহৎ গুণ ফুটে ওঠে তার চরিত্রে।

 

বাংলাদেশ পুলিশে কর্মরত এই (ওসি) সাধারণ মানুষের জন্য সর্বদাই কাজ করে থাকেন । রাত যত গভীর হওয়া হোক না কেন তার ফোনে কল দিয়ে তাকে পাইনি এমন মানুষ পাওয়া যাবে না।

তিনি তার চাকুরী জীবনের শুরু থেকেই মানুষকে আলোর পথে আনতে বিভিন্ন মহৎ কর্মকাণ্ড নিজেই পরিচালনা করে এসেছেন।

অনেক অসহায় দরিদ্র শিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে তাদের পড়াশোনার খরচ বহন করে চলেছেন তিনি।

কাফরুল থানাকে একটি রোল মডেল থানা পরিণত করার জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সম্প্রতি তিনি কাফরুল থানা এলাকার তাই সকল রাস্তা কে সিসি ক্যামেরার আওতায় এনেছেন। এদিকে তীব্র তাপদাহে যখন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল তখন তিনি সাধারণ মানুষের জন্য পানি ব্যবস্থা করেন।