• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

খনিজ বালি চুরিকান্ডে গ্রেফতার ৪

| নিউজ রুম এডিটর ৭:৪২ পূর্বাহ্ণ | ০৩/০৫/২০২৫ জাতীয়

সিলেট : খনিজ বালি চুরির ঘটনায় ট্রলি বোঝাই বালি সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পূর্ব কাছিরগাতি গ্রামের আব্দুল মান্নান, একই উপজেলার একই গ্রামের নবী নুর, রহমত আলী, মনির হোসেন।

শুক্রবার তাহিরপুর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

এরপুর্বে বৃহস্পতিবার জেলার বিশ^ম্ভরপুর উপজেলার সীমান্তঘেষা ইজারাবিহিন খাঁস খতিয়ানভুক্ত পতিত ভুমি থেকে চুরি করে খনিজ বালি উক্তোলন করে ট্রলি বোঝাই করে তাহিরপুরের আনোয়ার সড়ক পথে নিয়ে আসার পথে তাহিরপুর থানা পুলিশ বাইল বোঝাই ট্রলি সহ ওই চার জনকে গ্রেফতার করে।

জব্দ করা হয় ট্রলি, খনিজ বালি। জব্দকৃত ট্রলি বালির মুল্য প্রায় পৌনে ৩ লাখ ৩ হাজার ৬”শ টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানায় পুরিশ বাদী হয়ে সংশ্লিস্ট ধারায় মামলা দায়ের করে।