• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

কুড়িগ্রামে পাওনা টাকা নিয়ে বিবাদে হাসাতালে নারী রোগীর উপর কিশোর গ্যাংয়ের হামলা

| নিউজ রুম এডিটর ৫:৫৮ অপরাহ্ণ | ১৬/০৬/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামে পাওনা টাকা নিয়ে বিবাদে রুমি বেগম (৩৮) এর উপর পরপর দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটেছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্বামী আব্দুল করিম (৪২)।

 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের অভ্যন্তরে মহিলা ওয়ার্ডে ঢুকে দলবদ্ধ হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা আহত রুমি বেগমের উপর দ্বিতীয় দফা এই হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন স্বামী আব্দুল করিমও। এ ঘটনায় সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে ত্রাসের সৃষ্টি হয়। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

 

জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা গ্রামের আব্দুল করিমের মেয়ে জামাইয়ের কাছে কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা গ্রামের সোহেল মিয়া নামে এক কিশোর ২ হাজার টাকা পান। টাকা দিতে গড়িমশি করায় সোহেল ও তার কিশোর বন্ধু ইব্রাহিম এবং জামিল আব্দুল করিমের কদমতলার বাড়িতে গিয়ে তার স্ত্রী রুমি বেগমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কিল, ঘুষি মারে। এসময় চাকু দিয়ে আঘাত করলে আহত রুমি বেগমের কপাল ফেঁটে যায়। এতে ৪টি সেলাই পরে। মারপীটের এ ঘটনায় এলাকার উত্তেজিত লোকজন কিশোর সোহেল মিয়াসহ তার বন্ধুদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে দু’পক্ষের সিদ্ধান্তে পুলিশের উপস্থিতিতে কিশোরদের অভিভাবকের জিম্মায় দেন পুলিশ প্রশাসন।

এদিকে আহত রুমি বেগমকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে মহিলা ওয়ার্ডে ৭নম্বর কক্ষে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শনিবার ভোর রাতের দিকে সোহেলসহ তার ৬/৭জন কিশোর বন্ধু কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে থাকা ঘুমন্ত রুমি বেগমের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা অসংলগ্ন অবস্থায় রুমি বেগমের উপর বেধড়ক মারপিট ও শ্লীলতাহানির চেষ্টা করে। এতে রুমি বেগমের স্বামী আব্দুল করিম বাঁধা দিতে গেলে দূর্বৃত্তরা তার উপরেও চড়াও হয়ে লাঠিসোটা দিয়ে আঘাত করে। কিল ঘুষি মারতে মারতে তার কাছে রক্ষিত নগদ টাকা কেড়ে নিয়ে দ্রুত বের হয়ে যায়। এ ঘটনায় পুরো হাসপাতাল জুড়ে আতংক ছড়িয়ে পরে। অন্যান্য রোগী ও তাদের স্বজনরা বাঁধা দিতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদেরকে প্রাণনাশের হুমকি দেন। যা সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে। এ ঘটনায় আহত দম্পতির ছোট ভাই মোঃ আব্দুস সালাম কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিয়ে ভেলাকোা গ্রামের লোকজন জানান, এই যুবকরা মাদকাশক্ত। তারা ঢাকার কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত রয়েছে। কারো সাথে কিছু হলেই তারা দলব্ধ হয়ে হামলা চালায়।

আহত আব্দুল করিম জানান, আমরা টাকা দেয়ার জন্য সময় চেয়ে নিলেও তারা সেটি মানেনি। ক্ষমতা দেখিয়ে আমার মেয়ে জামােইকে না পেয়ে আমার স্ত্রীর উপর পর পর দুবার হামলা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
মহিলা ওয়ার্ডের রোগীর স্বজন মহসিন আলী জানান, এভাবে সরকারি হাসপাতালে লাঠিসোটা নিয়ে হামলার ঘটনায় আমরা আতংকিত হয়ে পরি। রোগীরাও ভীষণ ভয় পেয়ে গেছে। সবাই হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বিঘ্ন।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক ড. মোঃ শহীদুল্লাহ জানান, এটি একটি অনাকাংখিত ঘটনা। আমরা হাসপাতালের ভিতরে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করেছি। আইনগত ব্যবস্থা নিতে আমরা সকল প্রকার সহযোগিতা করবো।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে, আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।