• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে চেয়ারম্যান হিসাবে পূনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

| নিউজ রুম এডিটর ৮:০৩ অপরাহ্ণ | ১৯/০৬/২০২৫ নীলফামারী, সারাদেশ

 

কে এম শাকীর , নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউপি চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান বিমানকে পূনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় অবিলের বাজারে মানববন্ধনে অংশ নেয় হাজার হাজার সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবী ফ্যাসিষ্ট আওয়ামীলীগের কোন দোসরকে আমরা পরিষদের চেয়ারে দেখতে চাই না। রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত খান বাদশার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন রণচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কফিল উদ্দিন,রণচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান জুয়েল,জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মারেফুল ইসলাম সাদ্দাম,এনসিপির উপজেলা কমিটির সদস্য আশিক আলী ও ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি নুরুজ্জামান রওশন প্রমূখ।

বক্তারা বলেন,ভোট চোর ফ্যাসিষ্ট আওয়ামী যুবলীগের সন্ত্রাসী মোখলেছুর রহমান বিমানকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে পূনর্বহাল করা হলে রণচন্ডী ইউনিয়নের সাধারণ মানুষ তা শক্ত হাতে দমন করতে বাধ্য হবে।

প্রশাসন কোন কারণে যদি আওয়ামীলীগের চেয়ারম্যানকে পূনর্বহালের চেষ্টা করেন তাহলে এর দ্বায় প্রশাসনকেই নিতে হবে।

এ ব্যাপারে মোখলেছুর রহমান বিমান বলেন,আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমার পদে ফিরতে চাই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন অনুযায়ী আমাকে আমার স্বপদে বহাল করলে তা কেউ ঠেকাতে পারবে না।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক বলেন, এখন পর্যন্ত চেয়ারম্যানের পূর্বহালের জন্য কোন চিঠি আমার হাতে আসেনি।